সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুচ্ছুন্নাহ মাদ্রাসার ৪১ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মার্চ) বাদে যোহর মাহফিল শুরু হয়ে রাত সাড়ে ১১টায় দেশ, জাতি, ইসলাম ও মুসলিম বিশ্বের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা মুফতি ফয়জুল্লাহ।

প্রধান বক্তা বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ আর তোমাদের অধীনস্থ পরিবার-পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নেক আমল এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম আর অধীনস্থদের ব্যাপারে উদাসীন থাকলাম, এটি আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে।

মাহফিলে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বয়ান করেন- ফটিকছড়ির জামিয়া বাবুনগরের মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসাইন, নোয়াখালী হাতিয়া উত্তর রেহানিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম কিবরিয়া আল মাদানী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ