সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

গোপালগঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, দুই শিক্ষার্থীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার সিকির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহত ব্যক্তিরা হলেন, কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রুদ্র মাহামুদ, একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুরাদ গাজী এবং কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নাঈম হাওলাদার।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সুন্দরবন কার্গো সার্ভিসের বরিশাল থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান সিকির বাজার এলাকায় কবি সুকান্তের ম্যুরালের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই রুদ্র ও মুরাদের মৃত্যু হয়। পরে আহত নাঈমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত ৩ জনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ