সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ওয়্যার হাউজ সুপার রেজাউল হকের মৃত্যুতে এই ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার পর থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার (২৬ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ওয়্যার হাউজ সুপার রেজাউল হক মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার সঙ্গে কথা আলোচনা করে দুপুর ১২টা পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সকল কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল থেকে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর থেকে বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ