শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়েদের জন্য কেরাত প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়েদের জন্য কেরাত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার ব্যবস্থাপনায় আঞ্জুমানে তালীমুল কুরআন সিলেটের তত্ত্বাবধানে ‘ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্স’টি পরিচালিত হবে।

১ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত কেরাত প্রশিক্ষণ কোর্সটি চলবে। কোর্সে ভর্তি ফি ৭শ’ টাকা। খাবার ফি ১৫শ’ টাকা। তবে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার ছাত্রীদের শুধু মাদরাসার নির্ধারিত ফি দিতে হবে। বাড়তি কোন ফি নেই।

ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্সটি কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্সে মাখরাজ-সিফাতের সাথে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের উপযোগী করে পড়ে তোলার চেষ্টা করা হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের খেদমতের ব্যবস্থা করা হবে। উত্তীর্ণদের আঞ্জুমানে তালীমুল কুরআনের সনদ দেয়া হবে।

আবাসিক থেকে প্রশিক্ষণার্থীদের বিছানা ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে বলেছে কোর্স কর্তৃপক্ষ।

রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নাঈম বলেছেন, ইলমুল কিরাত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবার উচিত এই কোর্সটি করা। ভালো শিক্ষার্থী তৈরিতে যোগ্য শিক্ষিকার বিকল্প নেই। একজন শিক্ষিকাকে যোগ্য করতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্সটি ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হাফেজ মাওলানা আবু নাঈম।

বাজিতপুরের মথুরাপুরে অবস্থিত রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসায় ইলমুল কিরাত প্রশিক্ষণ ২৫ দিন ব্যাপী কোর্সটি অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য যোগাযোগ- রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নাঈম, ০১৯১১-৫৫০৫৪৬। রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আজহারুল ইসলাম, ০১৯১৪-৪৭৯২৫৭

-এএ