সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

স্বাধীনতা দিবসে হিলিতে আমদানি রফতানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকেই বন্দরের পণ্য লোড আনলোডসহ সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে।

বাংলা হিলি সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আজ মহান স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিসহ সব প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।

পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি হওয়ায় আমদানি-রফতানি, পণ লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় গতকালও বন্ধ ছিল আমদানি রফতানি-কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির অন্তর্ভুক্ত না। অন্য দিনের মতো আজকেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী দেশে ফিরতে পারবেন। তবে দেশ থেকে ভারতে যাচ্ছে না। কারণ আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ না থাকলেও ভারতীয় ইমিগ্রেশন পাসপোর্ট যাত্রী গ্রহণ না করায় কোনো যাত্রী যেতে পারছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ