মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘আকাবির ও আসলাফ সুস্থ মিডিয়া গড়ে তোলার বিরোধী ছিলেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: নতুন অফিস উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় আওয়ার ইসলামের নিজস্ব কার্যলয়ে ‘আওয়ার ইসলাম: উন্নয়ন অগ্রযাত্রা’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসার মুহতামিম মুফতি মাহফুজুল হক কাসেমী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নচারী লেখক অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর সাহেবজাদা মুফতি শাহেদ রাহমানী, বিশেষ অতিথি ছিলেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসার মুতাওয়াল্লী জনাব আলহাজ মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান। আলহাজ মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চমৎকার এ আয়োজনের জন্য আওয়ার ইসলাম সম্পাদককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শুরু হয় আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আওয়ার ইসলাম একটি নিয়মতান্ত্রিক ধারার অনলাইন সংবাদ মাধ্যম। এই প্রজন্মের তরুণদের আস্থা ও ভালবাসায় আওয়ার ইসলাম আগলে আছে। মুরব্বি আলেমদের পরামর্শ  নিয়ে আওয়ার ইসলাম পথ চলে। বরাবারের মতো আগামী দিনেও পেশাদারিত্বের সাথে সংবাদ প্রচার করে যাবে আওয়ার ইসলাম। চলার পথে সবার সহযোগিতা কামনা করছি।

আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ তামিম ও বার্তা সম্পাদক কাউসার লাবীবের যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাইখুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর সাহেবজাদ, নুরানী তালিমুল কোরআন বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, মাকতাবাতুল আখতারের কর্ণধার লেখক সম্পাদক মাওলানা আহমদ আলী, আল মারকাজুল ইসলামী বাংলাদেশর সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান খান, খিদমাহ হসপিটাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নজরুল ইসলাম, রকমারি ডটকমের সহকারী ম্যানেজার মাওলানা ইহসানুল হক, দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ, ঢাকা মেইলের জয়েন্ট নিউজ এডিটর জহির উদ্দিন বাবর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি মিনহাজ উদ্দীন, চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন মাদ