সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক

আফগানিস্তান সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আকস্মিকভাবে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের সফর করেছেন। এ সফরের আগে দুই পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয় নি।

আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বখতার’ এর মহাপরিচালক আব্দুল ওয়াহিদ রাইয়ান চীনা পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৩০ ও ৩১ মার্চ আফগানিস্তান বিষয়ে প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মেলন করতে যাচ্ছে বেইজিং। এর এক সপ্তাহ আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে এ সফর করছেন। তালেবান সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে। এর আগে ইরান ও পাকিস্তান এ ধরনের সম্মেলনের আয়োজন করেছে।

তালেবান ক্ষমতায় আসার পর চীন সরকারের পক্ষ থেকে ওয়াং ই সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে প্রথম আফগানিস্তান সফর করলেন। সোম ও মঙ্গলবার তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

রাজধানী কাবুলে পৌঁছানোর পর ওয়াং ই-কে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অভ্যর্থনা জানান। আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে চীনের ভূমিকাসহ নানা ইস্যু নিয়ে দুপক্ষ আলোচনা করবে।সূত্র: পার্সটুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ