সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডব দিন দিন কমে আসছে। বিস্তার ঠেকাতে বিশ্বের দেশে দেশে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে টিকা প্রয়োগ কার্যক্রম। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কয়েকদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৪ হাজার ৩১৮ জন। এ সময় মারা গেছেন আরও ৪ হাজার ৮৩০ জন। যা গতকালের মৃত্যুর চেয়ে একটু বেশি।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) করোনায় আক্রান্ত হন ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জন। এ সময় মারা যান আরও ৪ হাজার ৬৭১ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৬৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার ২৮২ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৩৩ হাজার ৬৬৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৫৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২ হাজার ৩৫৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ১৬ হাজার ১৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৬৮১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৩৬৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ