সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক

বায়তুল উলুম মাদরাসার তিন মেধাবী শিক্ষার্থী একবসায় একদিনে শুনালেন পুরো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের পশ্চিম ইউপির ঐতিহাসিক শহর মিরাটের একটি প্রাচীন মাদরাসা, বায়তুল উলুম গোকালপুর কামালপুরের তিন মেধাবী ছাত্র একদিনে সম্পূর্ণ কুরআন শুনিয়েছেন।

এ উপলক্ষে মাদরাসায় একটি সম্মাননা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া মাহমুদিয়াহ নোগজা পীর মিরাটের মুহতামিম মাওলানা মুহাম্মদ আব্বাস। ক্বারী মুহাম্মদ শোয়েবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। নাত পাঠ করেন ক্বারী মুহাম্মদ সালমান।

এ মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মুস্তাক শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

এক বসায় ১. দিনে কুরআন শুনানো শিক্ষর্থীদের নাম হলো এক. সাদান ইবনে মুহাম্মদ আখলাক গোকাল ২. মুস্তাকিম ইবনে ইকরামুদ্দিন কামালপুর, ৩. আবদুল্লাহ তারিক ইবনে মাওলানা মুহাম্মদ মুস্তাক।

মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আব্বাস সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র কোরআন মুখস্থ করার ফজিলত তুলে ধরে শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআনকে আজীবন মেনে চলার আহ্বান জানান। মাওলানা মোশাররফ আলী গোকলপুরীর মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়। সভায় মাওলানা ওয়াকিল আহমাদ মুফতি খালিদ, ক্বারী মাহবুব আল হাসান মুজাফফরনগরী, ক্বারী আব্দুল হাসিব, ক্বারী রিজওয়ান, ক্বারী ইলিয়াছসহ সকল শিক্ষক ও শুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: দেওবন্দ টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ