বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১৮ লাখ, মৃত্যু ৪ সহস্রাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জন। এ সময় মারা গেছেন আরও ৪ হাজার ৬৭১ জন।

এর আগে বুধবার (২৩ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯৪৪ জনের।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৭১ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ২৭ হাজার ৫২৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৩২৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১ হাজার ১৭৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৪৬৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৭০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৯১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৬৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ