সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

‘অনভিজ্ঞ ও নবীনদের মাধ্যমে যেন মহিলা মাদরাসা পরিচালিত না হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মহিলা মাদরাসা। দেশের নারীদেরকে শিক্ষিত, সভ্য, দ্বীনদার ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার অনন্য এক কেন্দ্র এটি। দেশে কয়েকযুগ ধরেই চলছে নারীদের শিক্ষাব্যবস্থার নতুন এ সংযোজন। প্রচলিত এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে? শিক্ষিত নারী জাতি গঠনে এসব প্রতিষ্ঠানের ভূমিকাই বা কী? কোনো প্রতিকূলতার মুখোমুখী হচ্ছে কি তারা? এসব বিষয়ে জানতে আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীব কথা বলেছেন মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ. কর্তৃক প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন মহিলা মাদরাসা রামপুরা জাতীয় মহিলা মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ মুহাম্মদ মোমতাজুল করীম (মুশতাক) এর সঙ্গে। পাঠকের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হচ্ছে:-

দেশে শিক্ষিত নারী জাতি গড়ে তোলার পেছনে কওমি মহিলা মাদ্রাসাগুলোর অবদান কতটুকু?

সমাজ ও দেশের উন্নতির জন্য নারী এবং পুরুষ উভয়কেই শিক্ষিত হয়ে কাজ করতে হয়। সে প্রত্যয়কে সামনে রেখেই দেশের অধিকাংশ মহিলা মাদ্রাসা কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসা পীর সাহেব চরমোনাই রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন একটি শিক্ষিত, সভ্য এবং দ্বীনদার মা জাতি গঠনের লক্ষ্যে। মহিলা মাদ্রাসাগুলোতে দরসে নেজামীর পাশাপাশি মেয়েদেরকে আমরা ক্লাস এইট পর্যন্ত বাংলা ইংরেজি অংক ভূগোল এবং অন্যান্য জেনারেল বিষয় পড়িয়ে থাকি। সাধারণত একজন মেয়ে স্বাভাবিক জীবনযাপনের জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ক্লাস এইট পর্যন্ত যদি লেখাপড়া করে তাহলে সে কোথাও আর ঠেকবে না বলে আমি বিশ্বাস করি। আর দ্বীনী ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ের ফলে আমাদের দেশের নারীদের বিরাট একটা অংশ মহিলা মাদ্রাসার অবদানে দেশের শিক্ষিত নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। পাশাপাশি নিজেদেরকে দীনী শিক্ষায়ও শিক্ষিত করে মুখলেস দ্বীনের খাদেম হতে পারছেন।

মহিলা মাদ্রাসা পরিচলনার ক্ষেত্রে কোনো প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়?

আলহামদুলিল্লাহ আমরা সরকারিভাবে বা অন্যকোনোভাবে কখনো বাধার মুখোমুখি হইনি। যেহেতু এখানে নারীদেরকে দীন শেখানো হচ্ছে তাই এ বিষয়টিকে সবাই ভালোভাবে নেয়। সà¦