সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন করতে হবে।

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ৪৮তম ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য লাখো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল আর্থ-সামাজিক ও পরিবেশগত খরচ বহন করতে পারে না। রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে।

বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে জবাবদিহি করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে গাম্বিয়ার দায়ের করা মামলা, বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুনানির হালনাগাদ অবস্থা নিয়ে আলোচনা করা হয়।

মামলা পরিচালনা করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় তুরস্ক তহবিলে ২ লাখ মার্কিন ডলার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়।

বাংলাদেশ এ ইস্যুতে সদস্য দেশগুলোকে আরও অর্থ দেওয়ার আহ্বান জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ