সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’ 

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার লোহার দিঘীপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিত এসআর ট্রাভেলস বাসের চালক মুহাম্মদ আইয়ুব জানান, সেন্টমার্টিন পরিবহনের বাসটি একটি ছোট ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সেন্টমার্টিন পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা ও যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ