সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

ভ্যাকসিন না নিয়েও হারমাাইনে ওমরা নামাজ আদায় করতে পারবে: সৌদি হজ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এখনো পর্যন্ত যারা করোনার ভ্যাকসিন পায়নি, তারা ওমরা ও হজ আদায় করতে পারবে।

আজ সোমবার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, শুধু যারা করোনায় আক্রান্ত হননি। টিকাও দিতে পারেননি। তাদেরও এবার ওমরাহ ও হজ আদায় করার অনুমতি দেওয়া হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, দেশে করোনা মহামারীর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যার কারণে যাদের টিকা দেওয়া হয়নি তাদের এখন মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। সূত্র: আল হেলাল মিডিয়া ইন্ডিয়া

এর আগে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব।

মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদে জারি করা করোনার বিধিনিষেধের বেশিরভাগই উঠিয়ে নেওয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার।

তবে মহানবীর রওজা মোবারক জিয়ারত করতে হলে আলাদাভাবে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা জারি করে।

এতে আরও বলা হয়, এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে।

হজ ও ওমরাহ যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ।

সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মুসল্লিদের মাস্ক এখনও বাধ্যতামূলক করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ