শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তারাবির ইন্টারভিউ’র নামে হাফেজদের অভিযোগ-অনুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

শেষ হতে চলেছে হিজরি বর্ষপঞ্জির শাবান মাস। কয়েক দিনের অপেক্ষা শেষেই পশ্চিম দিগন্তে হেসে উঠবে কুরআন নাজিলের মাস রমজানের বাঁকা চাঁদ। মহিমান্বিত এ মাসকে ঘিরে মুমিনদের মাঝে এখন থেকেই শুরু হয়েছে অগ্রিম প্রস্তুতি, তোড়জোড়। রমজানে যেসব ইবাদতের মাধ্যমে মুসলমানরা আপন রবের সন্তুষ্টির লাভের প্রত্যাশা করে থাকেন তার অন্যতম সালাতুত তারাবিহ।

রমজানে বাংলাদেশের অল্প কিছু মসজিদ বাদে প্রায় অধিকাংশ মসজিদেই অনুষ্ঠিত হয়ে থাকে খতম তারাবি। এতে ইমামতি করে থাকেন তরুণ, নবীন-প্রবীণ, অভিজ্ঞ হাফেজে কুরআনগণ। ইবাদতের মাসে খতম তারাবি হাফেজদের জন্য কুরআন শরীফ ইয়াদ রাখার অন্যতম উপলক্ষ। আবার গাইরে হাফেজ সাধারণ মানুষেরা এই খতম তারাবির বদৌলতেই পুরো রমজান কুরআনের তেলাওয়াতে নিজেদের কলিজা ভেজানোর সৌভাগ্য পেয়ে থাকেন।

তারাবির ইমামতি নিয়ে হাফেজে কুরআনদের স্মৃতিতে মিশে থাকে অনেক আবেগ অনুভূতির গল্প। কেউ কেউ শুধু রমজানে খতম তারাবি পড়ানোর জন্য ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সেখানে কোরআনের  বদৌলতে কুড়িয়ে নেন অনেকের হৃদয় নিংড়ানো ভালোবাসা।

তবে তারাবির ইমামতি ঠিক হওয়ার আগ মুহূর্তে ইর্ন্টারভিউ দিতে গিয়ে অনেক হাফেজে কুরআনের সাথে ভোগান্তি- অস্বস্তিকর  কিছু ঘটে যাওয়ার অভিযোগও উঠে বিভিন্ন জায়গায়।

অনেকের মন্তব্য, ইন্টারভিউ দিতে গিয়ে মসজিদ কমিটির ব্যবস্থাপনা, ইন্টারভিউ নিয়ে জটিলতা- এমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের।

রাজধানীর ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার মেশকাত জামাতের শিক্ষার্থী মাহমুদুল হাসান। বেশ কয়েক বছর ধরে খতম তারাবির ইমামতি করে আসছেন তিনি। তিনি জানিয়েছেন, তারাবির ইমামতির ইন্টারভিউ দিতে গিয়ে তার ভোগান্তির একটি অভিজ্ঞতার কথা।

মসজিদের নাম উল্লেখ না করার শর্তে তিনি বলেন, একবার আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হল। ইন্টারভিউ- এর সময় নির্ধারণ করা হয়েছিল দুপুর ৩ টায়। সময় মত উপস্থিত হলাম প্রায় শতাধিক হাফেজে কুরআন। গিয়ে দেখি ইন্টারভিউ শুরু করতে দেরি হচ্ছে। ১০ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা পর্যন্ত এটা স্বাভ