শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শিশুর দাঁত ও মাড়ি সুস্থ রাখতে খাবার তালিকায় রাখবেন যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছোট বেলার যত্ন ও অভ্যাসের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে দাঁতের স্বাস্থ্য নির্ভর করে। তাই শিশুর খাবার তালিকায় রাখুন বিশেষ কিছু খাবার যা শিশুর দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে সুস্থ রাখবে।

বিশেষজ্ঞের মতে, শিশু অবস্থা থেকেই দাঁত ও মাড়ির যত্ন নেওয়া জরুরি। তা না হলে জীবনের শেষ সময় পর্যন্ত আপনার বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা একেবারে স্থায়ীভাবে থেকে যেতে পারে।

শিশুর দাঁত ভালো রাখতে খাদ্যতালিকায় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। অ্যান্টি অক্সিডেন্ট দাঁতের সংক্রমণ ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করে মাড়ি এবং দাঁতকে অন্যান্য রোগ থেকে রক্ষা করে। তাই মাড়ি ও দাঁত সুস্থ রাখতে বিভিন্ন ধরনের বাদাম, বিনস, আঙুর, আপেলের মতো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখুন।

প্রতিটি শিশুর খাবার তালিকায় ভিটামিন সি থাকা অতীব প্রয়োজন। কেননা ভিটামিন সি নানাভাবে আমাদের স্বাস্থ্যের উপকার করে। সেই সঙ্গে বাড়িয়ে তোলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও। পাশাপাশি দাঁত ও মাড়ির সুস্থতায়, মাড়ি ফুলে যাওয়া এবং রক্তপাত হওয়া বা স্কার্ভি রোগ প্রতিরোধে দারুণ কাজ করে ভিটামিন সি।

স্ট্রবেরি, কমলালেবু এবং ব্রকোলির মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার আপনার শিশুকে খাওয়াতে পারেন। সেই সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো জুস করে শিশুকে স্ট্র ব্যবহার করে পান করতে বলুন। কেননা ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলোতে উচ্চ অ্যাসিড থাকে যা দাঁতের এনামেলের জন্য খারাপ।

পুষ্টিবিদদের মতে, শিশুদের খাবার তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও রাখতে হবে। বিশেষ করে পালং শাক। এই শাক দাঁতের এনামেল ভেঙে যাওয়া রোধ করতে সাহায্য করে। এনামেল ক্যালসিয়াম ও ফসফরাস দ্বারা গঠিত। তাই এই দু'টি উপাদান সমৃদ্ধ খাবার হিসেবে পালং শাককে ডায়েট লিস্টে অন্তর্ভুক্ত করুন।

শিশুর সুস্বাস্থ্য ও দাঁত, মাড়ির গঠনকে মজবুত করতে একটি সুষম খাবারের তালিকা তৈরি করুন। এই খাবার তালিকায় রঙিন তাজা ফলমূল ও শাকসবজি থেকে শুরু করে দুগ্ধজাত খাবার এবং ডিম, চর্বিহীন মাংস, মাছ, সালাদ ইত্যাদি অন্তর্ভুক্ত করুন।

সেই সঙ্গে নিশ্চিত করুন শিশুর পর্যাপ্