শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাদরাসা শিক্ষার্থীদের প্রতি সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. এর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফাককিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ.।।
ভাষান্তর: আবদুল কাইয়ুম শেখ।।

আমি মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দুটি উপায়ে নিজেদের উপযোগিতা, উপকারিতা ও যোগ্যতা প্রমাণ করুন। একটি হলো নিজেদের অন্তর্জগতে বিপ্লব সৃষ্টি করুন। অন্যটি হলো, বাইরের অঙ্গনে নিজেদের উপকারিতা প্রমাণ করুন। অন্তর্জগতে বিপ্লব সৃষ্টি করার উপায় হলো- আপনারা জ্ঞান গভীরতায় যোগ্যতা অর্জন করুন। পূর্ণতা সৃষ্টি করুন। উৎকৃষ্টতা লাভ করুন। আমি আপনাদেরকে একজন বিশ্ব পরিব্রাজক হিসাবে বলছি। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল যে, আমার বারবার বিভিন্ন দেশে যাবার সুযোগ হয়েছে। কেবল বিভিন্ন দেশে যাওয়াই নয়, বরং আমার সেখানকার সেসব সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে যেগুলো শিক্ষাগত সমস্যাবলির সমাধান পেশ করার জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। আর অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আমার বিশেষ সম্পর্কও রয়েছে।

আমি এ কথা এ জন্য বললাম, আপনারা আমার নিবেদনের কদর ও মূল্য বুঝুন! এটা কোন সাধারণ পথচারী ব্যক্তির কথা নয়। এটা এমন এক ব্যক্তির কথা যিনি সেসব অধিবেশনে অংশগ্রহণ করেছেন যেগুলো জ্ঞানগত জটিল সমস্যাবলির সমাধান ও গবেষণার জন্য অনুষ্ঠিত হয়ে থাকে।

আমি প্রাচ্য ও পাশ্চাত্যের পানশালা দেখেছি। এজন্য আমি আপনাদের সামনে আরজ করছি, জ্ঞানগত বিষয়ে পূর্ণতা অর্জন করুন। বিশেষজ্ঞতা সৃষ্টি করুন। উপযোগিতা লাভ করুন। যোগ্যতা অর্জন করুন। জ্ঞানগত যেকোনো বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করেন, তাহলে তা আপনার জন্য নিতান্ত কল্যাণকর হবে। বহুবিধ উপকার বয়ে আনবে। যদি আপনারা মনে করে থাকেন, আমরা ধর্মীয় জ্ঞান বিজ্ঞানে যোগ্যতা অর্জন করলে এই যোগ্যতার স্বীকৃতি কোন জঙ্গলে দেওয়া হবে? ইলমের যোগ্যতার মূল্যায়নকারী কে আছে? এ কথা আপনার অজ্ঞতার প্রমাণ।

আমি আপনাদের বলছি, এখান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত, ইউরোপ পর্যন্ত, ম্যাকগিল পর্যন্ত, অক্সফোর্ড ও ক্যামব্রিজ পর্যন্ত প্রতিটি স্থানে এই ঐশী ইলমের মূল্যায়ন রয়েছে। তবে শর্ত হলো আপনি এ বিষয়ে বিশেষজ্ঞ হবেন। পূর্ণতা অর্জন করবেনà