সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ইসলামভীতির বিরুদ্ধে ওআইসির ক্ষমতা কাজে লাগানোর ওপর জোর ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আলি হোসেইনি ইসলামভীতি এবং ইসলামের শত্রুদের নেতিবাচক পদক্ষেপের বিরুদ্ধে লড়তে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর ক্ষমতাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

আগামী ২২-২৩ মার্চ পাকিস্তানে ওআইসির সদস্য দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের প্রাক্কালে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন হোসেইনি। রোববা এই খবর প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা ইরনা।

ফিলিস্তিনিদের সাহায্য ও সমর্থন দিতে এবং দখলকৃত ভূমি উদ্ধারে ওআইসি প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে তিনি বলেন, ওই আশা ম্লান হওয়া উচিত নয়।

হোসেইনি বলেন, পাকিস্তানে আসন্ন বৈঠক সহ সংস্থার নিয়মিত বৈঠকগুলি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবিলা করার জন্য সুযোগ তৈরি করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ