বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা

৩১ মার্চ জাতীয় মহাসমাবেশ ডাক দিয়েছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, যেভাবে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, তাতে সারাদেশে নিরব দুর্ভিক্ষের সম্ভাননা রয়েছে।

বর্তমান সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দোষ দিচ্ছে বিরোধী দলকে। তিনি বলেন, মশা মাছির উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। সিটি কর্পোরেশন মশা নিধনে চরমভাবে ব্যর্থ।

আজ শনিবার বাদ জোহর পুরানা পল্টনস্থ কার্যারয়ে ৩১ মার্চের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা শাখার যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যৌথসভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মুহা. আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মোঃ ফজলুল হক মৃধা, নুরুজ্জমান সরকার, নাযির আহমদ শিবলী প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে, এখন দুই দিকে সমস্যা। সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা এবং দক্ষতার অভাবে দেশে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এদিকে গতকাল ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার সভায় গুরুত্ব সিদ্ধান্ত গৃহীত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ