মুফতি আল আমিন রাহমানী।।
ইতিহাস একগুচ্ছ অতীত। কাল-মহাকালে মানব-সভ্যতার গতি প্রবাহের সরল আলাপ। ইতিহাস মানুষকে হাত ধরে নিয়ে যায় দূর অতীতে। ভাঙ্গা-গড়ার বহু ঘটনার মুখোমুখী এনে দাঁড় করায়।
মেলে ধরে হারিয়ে যাওয়া দিনগুলোর লুপ্ত-অবলুপ্ত নানা দৃশ্যপট। উত্থান-পতনের নির্মম পালাবদল, জয়-পরাজয়ের অসীম ঘূর্ণায়ন, চেষ্টা-পরিশ্রমের উত্তাল তরঙ্গায়ন আর স্বপ্ন-স্বাধের আকাশ ছোঁয়া সাফল্য কিংবা ব্যর্থতায় ঢাকা অকাল সমাধির নানা উপাখ্যান ছড়িয়ে থাকে ইতিহাসের ভাঁজে ভাঁজে। ইতিহাস এক আলোক মিনার, যা যুগ ধরে আলো বিলায়। দিশা দেয় পথচলার, ইঙ্গিত দিয়ে যায় সফল আগামীর।
ইতিহাস এক বিস্তৃর্ণ পাঠ্যালয়। যেখানে ছড়িয়ে আছে জ্ঞান-বিজ্ঞানের বহু হীরকখণ্ড। থোকায় থোকায় সাজানো আছে প্রজ্ঞা-বিদ্যায় প্রস্ফুটিত হরেক পুষ্পমাল্য। যুগ-যুগান্তরে বিস্তৃত এ মহাজগতে ইতিহাসের সচেতন পাঠক খুঁজে পায় জীবনের অর্থ। অবাক চাহনিতে চষে বেড়াতে থাকে প্রান্ত হতে প্রান্ত। আচল ভরে সংগ্রহ করে নেয় সফল আগামী বিনির্মাণের যাদুকরী উপায়-উপকরণ।
ইতিহাস মেলে ধরে আমাদের পূর্বপুরুষদের জীবন্ত বিরত্বগাঁথা। দিগ্বিজয়ের জ্বলন্ত আখ্যান। ইতিহাস আমাদের সুদিনের গল্প শোনায়। হৃদয়ে ঝড় তোলে। ঘুরে দাঁড়াবার সবক দেয়। চাঁদ ছিড়ে আনা প্রত্যয়ের গর্জন তোলে। বারুদের গায়ে ঠুকে দেয় শাশ্বত চেতনার বহ্নিশিখা।
ইতিহাস আমাদের চিৎকার করে বলে—তোমরা দাস নও, তোমরা বাদশাহ। তোমরা শাসিত নও, তোমরা শাসক। তোমরা ইতিহাসের নির্মাতা। তোমরা ইতিহাসের রাজপথ দাপিয়ে বেড়ানো সিংহ-শার্দূল। তোমরা সভ্যতার স্রষ্টা। তোমরা দূর্জেয় রোম-পারস্যের দম্ভ চূর্ণকারী। তোমরা মুহাম্মদী কাফেলা। গোটা বিশ্ব তোমাদের মাতৃভূমি।
তোমরা ভিখেরী নও। আজকের বিজ্ঞান-প্রযুক্তি আদি ফর্মূলা তোমাদের থেকে ধার নেওয়া। চোখ ধাঁধানো আধুনিকায়নের নায়ক তোমরা, পেছনের গল্পটা তোমাদেরই।
জাবির ইবনে হাইয়্যান, আল খাওয়ারিজমী, আল ফাজারী, আল কিন্দী, আল ফারাবী, হাসান ইবনে হাইতাম, আল বেরুনী, ইবনে সিনা, উমর খৈয়াম, ইবনে রুশদ, আল জাযারী, ইবনে বতুতা, ইবনে খালদুন, হাসান চেলেবী তো তোমাদের। তাদের হাত ধরেই তো আজকের পৃথিবী উন্নতি-আধুনিকতার সবক নিয়েছে। গণিত, রসায়ন, দর্শন, চিকিৎসা, জ্যামিতি, মহাকাশবিজ্ঞান, পদার্থ-বিজ্ঞান, ভূতত্ত্ব, পর্যটনশাস্ত্র, অর্থনীতি তো তোম