বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

জুনায়েদ জামশেদ রহ. এর ছেলে: শত প্রতিকূলতায়ও বাবা অজু অবস্থায় থাকতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:

শত প্রতিকূলতায়ও কখনো অজু ছাড়া থাকতেন না পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও প্রখ্যাত ইসলাম প্রচারক জুনায়েদ জামশেদ। এমনটিই জানালেন তার ছেলে বাবর জুনায়েদ।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গত বৃহস্পতিবার ইউটিউবে এক ভিডিওতে বাবর জুনায়েদ এ তথ্য নিশ্চিত করেন। ওই ভিডিওতে তার বাবা সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য দেন তিনি।

বাবর জুনায়েদ বলেন, ‘শৈশব থেকেই বাবার অন্তে সমস্যা ছিল। তাতে ইনফেকশন হওয়ায় খুব বেশি সময় অজু রাখতে পারতেন না। হজম শক্তিও দুর্বল ছিল। এরপরও তিনি কখনো অজু ছাড়া থাকতেন না। তার সাথে আমার যতো স্মৃতি আছে তার বেশিরভাগ এমন সময়ের যখন তিনি অজু অব্স্থায় ছিলেন।’

বাবার সাথে একটি সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘বাবার সাথে একবার সফরের সুযোগ পেলাম। আমি এবং আমার ভাই সাইফ তার সাথে ব্রিটেন যাচ্ছিলাম।

ওয়েলসে বাবার একটি চ্যারিটি ইভেন্টে যোগ দেয়ার কথা। বিমানে যাচ্ছিলাম আমরা। হঠাৎ বাবাকে দেখি অজু করার প্রস্তুতি নিচ্ছেন। বিমানের বাথরুম সংকীর্ণ ছিল। বাবা দীর্ঘদেহী হওয়ার কারণে বেশ সমস্যা হচ্ছিল। তারপরও তিনি ভেতরে প্রবেশ করে বেশ কষ্টে অজু করে আসলেন। যখন সেখান থেকে সিটে ফিরছিলেন সবাই তাকে মাথা ঘুরিয়ে দেখছিল। কারণ, তাকে বিমানের অনেকেই তখন চিনে ফেলে।’

বাবর জুনায়েদ বলেন, ‘বাবা যখন সিটে বসলেন, আমি বললাম, কেন এত কষ্ট করে অজু করলেন, একটু পরেই তো এয়ারপোর্ট, সেখানে অজু করলেই পারতেন?’

বাবরের এই প্রশ্নে জুনায়েদ জামশেদ তাকে রাসূল সা:-এর হাদিস শুনিয়ে দিলেন। বললেন, ‘একবার রাসূল সা:-এর কাছে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন- হে আল্লাহর রাসূল! আমার রিজিকে একটু সংকীর্ণতা চলছে। এর কিছু সমাধান বলে দিন। তখন আল্লাহর রাসূল সা: বললেন, সবসময় অজু অবস্থায় থাকো, তাহলে আল্লাহ তায়ালা রিজিকের দ্বার খুলে দেবেন।’

বাবর জুনায়েদ জানান, তার বাবা শুধু এতটুকু করেই দায়িত্ব শেষ করতেন না; বলতেন, ‘বেটা, এটা বিশ্বাস করো যে, অজু অবস্থায় থাকলে আল্লাহ রিজিকের দরজা উন্মুক্ত করে দেন।’ সূত্র: জিও নিউজ

২০১৬ সালের ৭ ডিসেম্বর পি আই এ ফ্লাইট দুর্ঘটনায় ইন্তেকাল করেন এ সময়ের বিখ্যাত ‘না‘তখাঁ’ জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহু তাআলা ওয়াগাফারা লাহু।