সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোটা হওয়ার উপায় সম্পর্কে হাদিসে যা পাওয়া যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তের দৃষ্টিতে মোটা হওয়ার উপায় হলো ‘খেজুরের সাথে শসা খাওয়া’।

এসম্পর্কে দুটি হাদিসে রাসুল সা. পাওয়া যায়।

হজরত আয়েশা রা. বর্ণনা করেছেন তিনি বলেন, আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে রাসূলুল্লাহ সা.-এর নিকট পাঠাবেন।

এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু কোন ফল হয়নি। শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শসা বা খিরা খাওয়াতে থাকলে আমি তাতে উত্তমরূপে স্বাস্থ্যের অধিকারী হই। (সুনানে আবু দাউদ হাদিস নং ৩৯০৩)

হজরত আয়েশা রা. বর্ণনা করেছেন আমার মা আমাকে রাসূলুল্লাহ সা. এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। কিন্তু তা কোন উপকারে আসলো না।

অবশেষে আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তমরুপে দৈহিক পরিপুস্টি লাভ করলাম। (আবু দাউদ,হাদিস নংঃ ৩৩২৪)

আর খেজুর ও শসা একসঙ্গে খাওয়া সুন্নাহ!!

আবদুল্লাহ ইবনু জাফর রা. বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সা. শসা খেজুরের সাথে একত্রে খেতেন। (সহীহ্, ইবনু মা-জাহ ৩৩২৫)

তাই যারা চিকন, মোটা হতে পারছেন না, তারা এই আমলটা নিয়মিত করুন, কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যবার হবেন ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ