শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, বিপাকে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মোঃ জোবায়ের হোসেন।।

দ্রব্যমূল্য বৃদ্ধির উপর ক্রেতা- বিক্রেতার সংলাপ:-

জাকির: মুগ ডাইল আছে মনির ভাই?
মনির: আছে। ১৬০ টাকা কেজি।

জাকির: গত সপ্তাহে নিলাম ১৫০ টাকা কইরা আর আজ ১৬০ টাকা ক্যান?
মনির: পাইকারি বাজারে দাম বাড়ছে। আমরা কী করুম?

জাকির: তোমরা কিছু করবা না! আমরা সীমিত আয়ের মানুষরা বাঁচমু কেমনে?
মনির: এর মধ্যেই বাঁচতে অইব। গাড়ি ভাড়া যেইভাবে বাড়ছে, মাল আনতেই অনেক ভাড়া খরচ অইয়া যায়।

জাকির: হঠাৎ আবার গাড়ি ভাড়া বাড়ল কেন?
মনির: এইডাই তো বাঙালির স্বভাব। অবরোধের কথা কইয়া একবার গাড়ি ভাড়া বাড়ছে, হেইডা আর কমনের নাম নাই।

জাকির: দেহেন ১৫০ টাকা কইরা রাখা যায়নি। এই দেশে আর বাঁচা যাইব না। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, না খাইয়া থাকতে অইব।
মনির: কী করবেন! দুনীতিবাজদের কাছে তো পয়সার অভাব নাই। হেরাই বাজার চালায়।

-কেএল