শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নওগাঁয় বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল ৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল ইমাম বুখারি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন এরদোয়ান ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব  ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০

ইউক্রেনে শিশুসহ আরও ৭ বেসামরিক লোক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ আরও সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।

কিয়েভের নিকটে রুশ সেনাদের হামলার সময় তারা পালিয়ে যাচ্ছিলেন। এদিকে, ফ্রান্স বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য এখনো প্রস্তুত নয় বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। দেশটির গোয়েন্দা সার্ভিস জানিয়েছে, পেরেমোহা গ্রাম থেকে পালানোর সময় হামলার শিকার হন অনেকে। এসময় এক শিশুসহ মারা যান সাতজন।

তবে এ ব্যাপারে রাশিয়ার তরফে কিছু জানা যায়নি। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে মস্কো বেসামরিক লোকদের টার্গেট করে হামলার কথা অস্বীকার করে আসছে । লোকজন সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ইউক্রেন বলেও দাবি তাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো নতুন করে সেনা পাঠিয়েছে দেশটিতে। স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা হাল ছাড়িনি, এখনো যুদ্ধ করে যাচ্ছি। এ পর্যন্ত ১৩শ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি রাশিয়ার সেনাদের হুমকি দিয়ে বলেন, রাজধানীতে ঢুকলে তাদের প্রাণ যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ