আওয়ার ইসলাম ডেস্ক: আজ হতে ২-৩ বছর আগে আমি চরম নাস্তিক ছিলাম। প্রায়শই আল্লাহ ও তার রাসূল(সা) নিয়ে গালিগালাজ ও কটু মন্তব্য করতাম। কথাটা বলতে খারাপ লাগছে যে,অহংকারবশত একবার কোরআন মাজিদের উপর দাড়িয়েছি, লাথি মেরেছি। আমার অতীত জীবন এরকম হাজারো পাপে পরিপূর্ণ।
বছরখানেক হতে চলল,আমি ইসলাম গ্রহণ করেছি। পূর্বের পাপগুলির কথা স্মরণ করলে জাহান্নামকেই আমার নিশ্চিত ঠিকানা হিসেবে দেখতে পাই। আল্লাহ তা’য়ালা নাকি এজাতীয় পাপ ক্ষমা করেন না। আমি কি ক্ষমা পাব?
উত্তর-
ইন্নালিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন। ইসলাম এমনি এক ধর্ম। আমাদের মালিক এমনি ক্ষমাশীল যে, তার কাছে নতজানু হয়ে তওবা করলে এমন কোন পাপ ও গোনাহ নেই যা তিনি ক্ষমা করে দেন না।
তাই আপনার তওবা করে ইসলাম গ্রহণ করার দ্বারা ইতোপূর্বের সকল গোনাহ রব্বে কারীম ক্ষমা করে দিয়েছেন।
ইসলাম গ্রহণ ইতোপূর্বের সকল গোনাহই ক্ষমা করে দেয়। তাই ইসলাম গ্রহণের পর ইতোপূর্বের গোনাহের কারণে আপনি জাহান্নামী হবেন না। এটা নিশ্চিত।
এখন আপনার দায়িত্ব হল, ইসলামের বিধানাবলী পূর্ণাঙ্গভাবে পালন করা। সেই সাথে হকের উপর অটল থাকার জন্য অবশ্যই কোন বিজ্ঞ আল্লাহ ওয়ালা কোন আলেমের পরামর্শে চলা।
সময় সুযোগ পেলে দাওয়াত ও তাবলীগে সময় লাগান। কিংবা হক্কানী কোন মাশায়েখ এর সাথে ইসলাহী সম্পর্ক স্থাপন করুন।
ইনশাআল্লাহ ইসলাম গ্রহণের এ নিয়ামত আপনাকে দুনিয়া ও আখেরাতে সম্মান ও ইজ্জতের আসনে আসীন করবে।
عَنِ ابْنِ شَمَاسَةَ الْمَهْرِيِّ، قَالَ حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ . فَبَكَى طَوِيلاً وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ . فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِنِّي قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلاَثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي وَلاَ أَحَبَّ إِلَىَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْت