বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চট্টগ্রামে হেফজ শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা শাহ অছিয়র রহমান হেফজখানার এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে হেফজ খানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে ওই ছাত্রের মরদেহ পুলিশ উদ্ধার করে।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী ইফতেখার মালেকুল মুশফি (৯) চরণদ্বীপের ফকিরাখালীর বকসু মিয়ার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানান, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হেফজখানার দুইতলায় তার গলাকাটা লাশ দেখতে পায়।

জানা যায়, লাশ উদ্ধারের সময় মাদ্রাসায় এই শিশুদের সাথে শিক্ষক হাফেজ জাফর আহমদ ছিলেন। এজন্য এই ঘটনার দায় সেই শিক্ষকের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

অভিযুক্ত শিক্ষকের বাড়ি বাঁশখালী উপজেলায়।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এর পেছনের কারণ বের করার চেষ্টা করছি। এক্ষেত্রে কয়েকটি বিষয় সামনে এসেছে। আমরা এগুলো খতিয়ে দেখছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ