বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রখ্যাত দুই বুযুর্গের স্মরণে কুমিল্লায় ইসালে সওয়াব মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম (রহ.) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে ৯ম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল আজ (০৪ মার্চ) শুক্রবার অনুষ্ঠিত হবে।

মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী দরবারের পীর মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।

এতে অতিথি হিসেবে বয়ান করবেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, মাওলানা মোল্লা নাজিম উদ্দীন (কুমিল্লা), চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব, মাওলানা মুহাম্মদ নূরুল হক প্রমূখ পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ