বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

চলতি মাসেই পুরোদমে মাধ্যমিকের ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার ২০২২’ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- আমরা পলিসিটা করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য খুব জোরেসোরে কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করবো কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা যে অনলাইনে ক্লাস করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড না। ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষার সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বিষয়টা দেখবেন। আবারও কথা বলবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ