সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

খাবার পুড়ে গেলে গন্ধ দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাড়াহুড়ার কারণে বা অন্যমনস্ক হয়ে অনেক সময় রান্না পুড়ে যায়। আর পোড়া অংশটুকু বাদ দিলেও অনেক সময় গন্ধ থেকেই যায়। পোড়া গন্ধ দূর হতে চাই না কিছুতেই। তাহলে উপায় কী? চলুন জেনে নেওয়া যাক।

ভাত পুড়ে গেলে: চালে পানি কম দেওয়ার কারণে অনেক সময় ভাত পুড়ে যায়। বিশেষ করে ভাতের নিচে ধরে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে ভাত বেশি নাড়াচাড়া করবেন না। এতে সব ভাতে পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে পারে। অনেক দিন ধরে একই হাঁড়ি ব্যবহার করার ফলে হাঁড়ির তলার দিকটা পাতলা হয়ে যায়। তাই তলার দিকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। ওপরের ভাত তুলে অন্য একটি পাত্রে রাখুন। এবার পোড়া গন্ধ দূর করতে ভাতের ওপর একটি গোল পাউরুটি রেখে দিন। এই পাউরুটি ভাতের পোড়া সব গন্ধ শুষে নেবে।

মাংস পুড়ে গেলে: মাংস রান্না করতে গিয়ে যদি পুড়ে যায় তাহলে মাংস ও আলুর টুকরোগুলো অন্য পাত্রে তুলে নিন। অন্য একটি কড়াইয়ে কড়া করে পেঁয়াজ ভেজে নিয়ে আলু ও মাংস কষিয়ে নিন। পেঁয়াজের কড়া গন্ধে মাংসের পোড়া গন্ধ দূর হবে।

মাছের ঝোল বা অন্য কোনো তরকারি পুড়ে গেলে: কোনো তরকারি বা মাছের ঝোল রান্নার সময় ঝোল পুড়ে গেলে মাছ বা তরকারির প্রধান উপাদানটি আলাদা পাত্রে সরিয়ে নিন। এবার ওই ঝোলের মধ্যে এক টুকরো আলু ফেলে দিন। নিমেষে দূর হবে তরকারির পোড়া গন্ধ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ