শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

দারুল উলুম দেওবন্দে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।ইবনে নাজ্জার।।

২০২০ সালে করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায় দারুল উলুম দেওবন্দ। দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২০২১ সালের মাঝামাঝিতে খোলা হয়। পুরানো ছাত্রদের নিয়েই নতুন উদ্যমে শুরু হয় লেখাপড়া। কারণ, করোনা মহামারি থেকে বাঁচতে সরকার কর্তৃক প্রণীত সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ অনুসারে নতুন ছাত্রদের ভর্তি বন্ধ ছিল। ফলে হয়নি প্রতি বছরের শুরুতে আলোড়ন বহুল প্রত্যাশিত সেই ভর্তি পরীক্ষা। নতুন মুখেরা সুযোগ পায়নি দারুল উলুম দেওবন্দের ইলমি ভান্ডার থেকে উপকৃত হবার।

যেহেতু এখনও করোনা মহামারির প্রকোপ শেষ হয়নি তাই দারুল উলুম দেওবন্দের প্রতি মুখিয়ে থাকা নতুন ছাত্ররা ছিল শংকা, ভয় আর আশা-নিরাশার মাঝে। তবে হতাশ না হয়ে সর্বোত্তম ফয়সালাকারী মহান রবের কাছে করছিল কায়মনোবাক্যে দুআ। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে আগামী শিক্ষা বর্ষে নতুন ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

তবে অন্যান্য বছরের ন্যায় এবার ভর্তি পরীক্ষার তারিখ ৭ই শাওয়াল নির্ধারিত থাকলেও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এবার ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য দারুল উলুম দেওবন্দে অবস্থান করার সুযোগ নেই, সবাইকে নিজ নিজ এলাকাতেই প্রস্তুতি গ্রহণের আদেশ করা হয়েছে। এবার রমজান মাসে ভর্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ নেই, ঈদের পর ২ শাওয়াল থেকে ৫ শাওয়ালের মধ্যেই করতেই হবে ভর্তি পরীক্ষার ফরম পূরণ।

দেওবন্দ মাদরাসা কর্তৃপক্ষ আরো জানায়, ফার্সি বিভাগ থেকে আরবি বিভাগের চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্ররা ২ই শাওয়াল থেকে ৫ই শাওয়াল পর্যন্ত ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। আরবি বিভাগের পঞ্চম শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্ররা ২ই শাওয়াল থেকে ৬ই শাওয়াল পর্যন্ত ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ