শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি

ইউক্রেনের ৮০০ সামরিক অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের আট শ’র বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের আট শ’র বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীকে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, ইউক্রেনের ১৪টি বিমানঘাঁটি, ১৯টি কমান্ড পোস্ট, ২৪টি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪৮ টি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় নৌ-বাহিনীর আটটি নৌযানও ধ্বংস করা হয়েছে।

চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া

চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষেত্রে সকল ধরনের উপায় অবলম্বন করেছে রাশিয়া। স্থল, সমুদ্র ও আকাশ পথে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। স্থল, সমুদ্র ও আকাশ পথকে ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, রুশ কর্তৃপক্ষ দীর্ঘপাল্লার নিখুঁত অস্ত্র (ক্ষেপণাস্ত্র) ব্যবহার করে আক্রমণ চালানো হচ্ছে। সমুদ্র ও আকাশ পথ ব্যবহার করে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রাশিয়া তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এদিকে বিবিসি জানিয়েছে, কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে রুশ হামলায় কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক এলাকা ও ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া।

এদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের মেলিটোপোল শহর দখল করেছে রুশ সেনারা। এ গুরুত্বপূর্ণ শহরটি ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত। এ শহরের পাশে ইউক্রেনের অন্যতম প্রধান সমুদ্রবন্দর মারিউপোল অবস্থিত।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ