সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

'জীবনের প্রতিটি ক্ষেত্রে গুনাহ বর্জন করে সুন্নাহ বাস্তবায়ন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জীবনের প্রতিটি ক্ষেত্রে গুণাহ বর্জন এবং সুন্নাহ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও  হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার প্রিন্সিপাল শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া গোমাইল নরসিংহপুর আশুলিয়া ঢাকার খতমে কুরআন, খতমে বুখারী ও সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যে সকল গুনাহকে এখন আর গুনাহ মনে করা হয় না যেমন বিভিন্ন মজলিসে বা ব্যাক্তিগত পর্যায়ে অপ্রয়োজনে ছবি ভিডিও ধারণ ও তার প্রচার এখন ব্যাপক হয়ে দাড়িয়েছে, এর থেকে বাঁচতে হবে’।

বুধবার বাদ জোহর মাদরাসার প্রিন্সিপাল মুফতী মাসুম আহমাদ-এর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উলামা মাশায়েখ ও জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।

সমাপনী হাফেজ কুরআন ও দাওরা ফারেগ ছাত্রদের ভবিষ্যতে করনীয় বর্জনীয়, এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল আলেমদেরকে সচেতনতা সতর্কতা ও দূরদর্শিতার প্রতি বিশেষভাবে উপদেশ দেন আল্লামা মাহমুদুল হাসান।

সাথে রাষ্ট্রের দায়িত্বশীলদের কওমি মাদরাসা, ইসলামি তাহজিব তামাদ্দুন বিষয়ে অহেতুক ধোঁয়াশা তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলেন তিনি।

নিরীহ কোন আলেমকে যেন হয়রানি না করা হয় সে বিষয়ে তাগিদ দেন আল্লামা মাহমুদুল হাসান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ