শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

ওয়ায়েজ মাওলানা গাজী সানাউল্লাহ রহমানীর আম্মা অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ওয়ায়েজ ও টিভি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রহমানীর আম্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ঢাকার ধানমন্ডি ইবনে সীনা হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন।

আজ রোববার সকালে আওয়ার ইসলামকে বিষয়টি জানান মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী।

তিনি বলেন, আম্মা মাইনর ব্রেন স্ট্রোক করেছেন। গত শুক্রবার ধানমন্ডি ইবনে সীনা হাসপাতালে ভর্তি করিয়েছি। ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সে এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইবনে সীনা হাসপাতালে অধ্যাপক নিউরোলজিস্ট ডা. আফজাল মমিনের তত্ত্বাবধানে আম্মার চিকিৎসা হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন তিনি আগের চেয়ে সুস্থ আছেন।

তিনি আরও বলেন, এছাড়াও ডায়াবেটিস, প্রেসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। আম্মার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া আবেদন করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ