সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবার ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭৭৬ পিস ইয়াবা, ২৫৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ২০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ