শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ছিনতাই রোধে টহল বাড়ানোর নির্দেশ ডিএমপি কমিশনারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীবাসী যেন ছিনতাইয়ের শিকার না হন, সে কারণে সব থানাকে তৎপর থাকার পাশাপাশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বিশেষ করে শেষরাত ও ভোরবেলায় মানুষ রাস্তায় বেরিয়ে ছিনতাই, ডাকাতি ও দস্যুতার শিকার না হয় সেদিকে কড়া নজর দিতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে মাসিক অপরাধবিষয়ক সভায় পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সব থানা এলাকায় পুলিশকে তৎপর থাকার পাশাপাশি টহল বাড়াতে হবে। ভোরের ঢাকা নিরাপদ রাখতে পুলিশের অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

ঘটে যাওয়া অপরাধের বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনাদানের পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতি মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেন ডিএমপি কমিশনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ