শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

গুজরাটে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৩ বছর আগে ২০০৮ সালে গুজরাটে সিরিজ বোমা হামলার মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির একটি বিশেষ আদালত এই আদেশ দেয়।

এটি এখন পর্যন্ত ভারতের যেকোনো আদালতে একসাথে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ডাদেশের ঘটনা।

২০০৮ সালে এক ঘণ্টার ব্যবধানে ৩১টি বিস্ফোরণে গুজরাটের আহমেদাবাদ শহরে ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছিল।

বাকি আসামিদের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের কেউ ১৪ বছর পর প্যারোলের অধিকারী হবে না বলে আদালত স্পষ্ট করে দিয়েছে।

এই মামলায় মোট ৮০ জন আসামিকে বিচারের মুখোমুখি করা হলেও তথ্য-প্রমাণের অভাবে মামলায় অন্য ২৮ জনকে খালাস দেয়া হয়।

বিচার চলাকালীন এই হামলার জন্য ইন্ডিয়ান মুজাহিদিনকে দায়ী করা হয়।

সূত্র : ইউএনবি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ