শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

এবার হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল-আরাবিয়ার।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুস বলেন, হামাসের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহিংস উগ্রপন্থি গোষ্ঠীগুলোর ব্যাপক সাদৃশ্য রয়েছে, যা খুবই উদ্বেগজনক।

এর আগে ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল অস্ট্রেলিয়ার সরকার; এবার পুরো দলকেই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুজ জানান, আগামী এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে অস্ট্রেলীয় সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে হামাস। দলটির মুখপাত্র হাজেম কাসেম এ পদক্ষেপকে ইসরাইলের প্রতি অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থনের স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব বন্ধে বর্তমানে যেসব আন্তর্জাতিক আইন রয়েছে— অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সেসবের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, বরং ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা উচিত ছিল অস্ট্রেলিয়ার, যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ফিলিস্তিনে তাদের সীমানা বাড়াচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা করছে।

অস্ট্রেলিয়ার সরকারের এই পদক্ষেপে ফিলিস্তিনিদের অধিকার ও দাবি আদায়বিষয়ক অস্ট্রেলীয় সংস্থা অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্কও। সংস্থাটির প্রেসিডেন্ট বিশব জর্জ ব্রাউনিং বলেছেন, নতুন এই পদক্ষেপে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ