মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবস পালনের ঘোষণা দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক আদেশের মাধ্যমে ২২ ফেব্রুয়ারিকে দেশটির প্রতিষ্ঠা দিবস ঘোষণা করেছেন।

এদিন রাষ্ট্রীয় ছুটিও ঘোষণা করেছেন তিনি। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী মাসের ২২ তারিখে প্রথম বারের মতো প্রতিষ্ঠা দিবস পালন করবে সৌদি আরব।

আজ বৃহস্পতিবার প্রকাশিত রাজকীয় এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়—১৭২৭ সালে ইমাম মোহাম্মদ ইবনে সৌদের হাতে প্রতিষ্ঠা পায় সৌদি রাষ্ট্র।

১৪৪৬ সালে ওয়াদি হানিফাহ অঞ্চলের দিরিয়া শহরে সৌদি আরবের শাসক রাজগোষ্ঠীর গোড়াপত্তন হয়। আরব উপদ্বীপে শান্তি ও ঐক্য ফিরিয়ে এনে ১৭২৭ সালে নগর রাষ্ট্রকে জাতি রাষ্ট্রে রূপ দেন ইমাম মোহাম্মদ ইবনে সৌদ। দুই শতাব্দি পর ১৯৩২ সালে এসে বাদশাহ আব্দুল আজিজ সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ