শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বেকারদের জন্য মাসিক ভাতা চালু করল আলজেরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলমাদজিদ টেবোউন চলতি বছরের মার্চ থেকে দেশটির বেকার যুবকদের জন্য মাসিক ভাতা সুবিধা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট আবদেলমাদজিদ সাংবাদিকদের বলেন, আগামী মার্চে সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের জন্য বেকারত্ব ভাতা সুবিধা চালু করবে। ইউরোপের বাইরে প্রথম দেশ হিসেবে আলজেরিয়া এমন সুবিধা চালু করছে।

তিনি আরও বলেন, ১৯ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রত্যাশী ব্যক্তিরা কোনো চাকরি পাওয়া পর্যন্ত মাসিক ১০০ ডলার (৮ হাজার ৬০০ টাকা) করে ভাতা এবং চিকিৎসার সুবিধা পাবেন।

বেকারত্বের উচ্চ হার মোকাবিলায় হিমশিম খাচ্ছে আলজেরিয়ান সরকার। বর্তমানে আলজেরিয়ায় বেকার মানুষের সংখ্যা ছয় লাখের বেশি। সূত্র: আরব নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ