শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিয়ে বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়ায় পড়ে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভারতের উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়েবাড়িতে কয়েকজন মিলে একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিলেন। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর হাসপাতালে বিয়েবাড়ির সাজগোজে থাকা হতাহতদের স্বজনদের মাতম করতে দেখা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা খবর পেয়েছি, দুর্ঘটনাক্রমে একটি কুয়ায় পড়ে ১১ জন মারা গেছেন, আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় কিছু লোক ওই কুয়ার স্ল্যাবের ওপর বসে ছিলেন। ভারের কারণে স্ল্যাবটি ভেঙে পড়ে।’

পরে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ ঘটনায় গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ