শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিভিন্ন দাবিতে আন্দোলনে দুদক কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপসহকারী পরিচালক শরিফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন বাতিলসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তারা। দুদকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো।

আজ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধনে যোগ দিয়ে তারা জানান, স্বাধীন সংস্থা হলেও তদন্তকারী কর্মকর্তা হিসেবে নানা হয়রানির শিকার হচ্ছেন। যার বলি হয়েছেন শরীফ উদ্দীন।

দুদকের অপসারিত এ কর্মকর্তা সবশেষ পটুয়াখালীতে কর্মরত ছিলেন। এর আগে, চট্টগ্রামে দায়িত্ব ছিলো তার। দক্ষ কর্মকর্তা হিসেবে শরীফ তখন ৫২টি মামলা করেন বিভিন্ন ঘটনায়।

বিশেষ করে কক্সবাজারে ভূমি অধিগ্রহণের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা উদঘাটন ও অনুসন্ধান করেছেন তিনি। এর পরপরই তাকে বদলি করে দেয়া হয় চট্টগ্রাম থেকে।

দুদক কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতার সমার্থক। এসব দাবি নিয়ে সকালে দুদক সচিবের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। তবে, আইন মেনেই শরিফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ