শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বন্যা-ভূমিধসে ব্রাজিলে অন্তত ৯৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোয় প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজ এখনো চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। তার কথায়, অবস্থা অনেকটা যুদ্ধের মতো.. গাড়ি গাছে ঝুলছে, উল্টে গেছে, প্রচুর কাদা-পানি চারপাশে।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পেট্রোপোলিস শহরে মাত্র তিন ঘণ্টায় ২৫ দশমিক ৮ সেন্টিমিটার (১০ ইঞ্চির বেশি) বৃষ্টিপাতের পর থেকে এ দুর্যোগের শুরু। ওই এলাকায় আগের ৩০ দিন মিলিয়েও এত বৃষ্টিপাত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিধসে অনেক বাড়ি-গাড়ি ভেসে যেতে দেখা গেছে। পেট্রোপোলিস ও এর আশপাশের এলাকাগুলো বন্যায় থইথই। স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, বহু বাড়ি কাদামাটিতে তলিয়ে রয়েছে। সেখানে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

পেট্রোপোলিস সিটি হল এক বিবৃতিতে জানিয়েছে, এ দুর্যোগে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধার অভিযানে ১৮০ জনের বেশি সদস্য কাজ করছেন। সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।

রাশিয়া সফররত ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এক টুইটে বলেছেন, তিনি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে পর্যাপ্ত সহায়তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। হতাহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছে পেট্রোপোলিস শহর কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ