শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

‘আফগানিস্তানের চলমান সংকটের মূলহোতা হচ্ছে আমেরিকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের আটক অর্থ নিয়ে আমেরিকার সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, একটি মানবিক বিপর্যয়ের মুখে থাকা দেশের সম্পদ জব্দ করে তার সঙ্গে দস্যুর মতো আচরণ করছে ওয়াশিংটন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আফগান জনগণের মতামত ছাড়াই আমেরিকা তাদের জব্দ অর্থ ব্যবহার করছে, এমনকি নিজের পকেটের অর্থের মতো জমা রাখছে। আমেরিকার এই আচরণের সঙ্গে দস্যুতার আচরণের কোনো পার্থক্য নেই।

ওয়াং ওয়েনবিন আরও বলেন, আফগানিস্তানের চলমান সংকটের মূলহোতা হচ্ছে আমেরিকা এবং আফগান জনগণের ভোগান্তি আরও বাড়ানো কোনভাবেই ওয়াশিংটনের উচিত হচ্ছে না। তাদের উচিত আফগান জনগণের আটক অর্থ ছেড়ে দেওয়া এবং দেশটির ওপর যে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তা প্রত্যাহার করা। শাপাশি আফগানিস্তানে যে মানবিক সংকট সৃষ্টির অবস্থা তৈরি হয়েছে তা নিরসনে আমেরিকাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশে আফগানিস্তানের আটক ৭০০ কোটি ডলারের অর্ধেক অর্থ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশ জারির পর আফগানিস্তানের রাজধানীসহ অন্য শহরের রাস্তায় নেমে আসে এবং মার্কিন-বিরোধী বিক্ষোভ মিছিল করে।

এদিকে ক্ষমতাসীন তালেবান বলেছে, আমেরিকার যদি এই অর্থ ফেরত না দেয়, তাহলে তারা দেশটির ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে। সূত্র : আনাদোলু নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ