শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নারায়ণগঞ্জে বিদেশী অস্ত্র-মাদকসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশী অস্ত্র ও মাদকসহ সামছুল হুদা ওরফে সেলিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সামছুল হুদা সেলিম ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র ও মাদক আইনে চারটি মামলা রয়েছে। মাদক ব্যবসার কারণে এলাকায় সে বাবা সেলিম নামে পরিচিত।

সোনারগাঁ থানার অফিসার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অবৈধ অস্ত্র ও মাদকের খবর পেয়ে পুলিশ আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশী পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ সন্ত্রাসী সেলিমকে হাতেনাতে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধ স্বীকার করে।

এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ