শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

কর্নাটকে খুলেছে স্কুল-কলেজ, হিজাব-বোরকা খুলতে বাধ্য করা হচ্ছে ছাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্ণাটকের একটি সরকারি কলেজের অধ্যক্ষ বুধবার আদালতের অন্তর্বর্তী আদেশ উদ্ধৃত করে হিজাব পরা শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেন। তবে ওই শিক্ষার্থীরা জোর করে ভেতরে ঢুকে প্রতিবাদ জানায়।

জানা যায়, তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায়বিচার চাই) বলে স্লোগান দেয় এবং ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে কর্ণাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের বিষয়ে শুনানির মধ্যে এ ঘটনা ঘটল।

উত্তর কর্ণাটকের বিজয়পুরার সরকারি কলেজ এত দিন হিজাব পরার অনুমতি দিলেও আজ বুধবার হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে দেয়নি ৷ কলেজ প্রশাসন যুক্তি দেয়, তারা আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অনুসরণ করছে মাত্র।

আপাতত শ্রেণিকক্ষে কোনো ধর্মীয় পোশাকের অনুমতি দেওয়া হবে না- এই শর্তে আদালত রাজ্যের স্কুল এবং কলেজগুলো আবার খোলার অনুমতি দিয়েছিলেন। অন্যদিকে কলেজটির শিক্ষার্থীদের বক্তব্য, কলেজ তাদের জানায়নি যে হিজাব বা বোরকা পরতে দেওয়া হবে না।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হিজাব বা বোরকা পরে শ্রেণিকক্ষে প্রবেশ করা কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষের তর্ক হচ্ছে। শিক্ষকরা তাদের আদালতের আদেশ মেনে চলতে বলছেন। তর্কাতর্কির পর ওই শিক্ষার্থীদের কলেজের ভেতরে একটি আলাদা জায়গায় হিজাব ও বোরকা খুলে রেখে ক্লাসরুমে প্রবেশ করতে দেওয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ