শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

২৬ ফেব্রুয়ারির পর শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’। এদিন এক কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে। এরপর শুধু দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম চলবে।

খুরশিদ আলম বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি— সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।

গত মাসে সরকার ১১.৯২ কোটি বা মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা সংশোধন করে। এই লক্ষ্যমাত্র আগে ছিল ৮০ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রায় গতকাল পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ১০.০৬ কোটি মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ