শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীর ক্লাস শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস শুরু হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দপ্তরগুলো যথারীতি চালু থাকবে। দপ্তরগুলো আগে মতোই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় দুই সপ্তাহের জন্য সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরে ৫ ফেব্রুয়ারি সশরীর ক্লাস বন্ধের সিদ্ধান্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ