শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ভারতে মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ওআইসির উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি।

গতকাল সোমবার এক টুইটে ওআইসির পক্ষ থেকে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইবরাহিম তাহির এ উদ্বেগ জানান।

নিজের টুইটার একাউন্টে তিনি উত্তরখন্ডের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘ভারতে মুসলিম ও তাদের ইবাদতস্থলকে লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা এ দেশে ইসলামফোবিয়া ও ইসলামভীতি বৃদ্ধির আলামত।’

তিনি এসব ব্যাপারে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন। সূত্র: আলআরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ