শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

টিকা-বিরোধী বিক্ষোভ ঠেকাতে জরুরি ক্ষমতা প্রয়োগ ট্রুডোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে ট্রাক চালকদের নেতৃত্বে চলমান টিকা-বিরোধী বিক্ষোভ দমনে সোমবার জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন।

এদিকে সহিংসতার হুমকি দীর্ঘায়িত হওয়ার মধ্যেই পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ১১ বিক্ষোভকারীকে আটক করেছে। শান্তিপূর্ণ সময়ে কানাডার ইতিহাসে জরুরি ক্ষমতা প্রয়োগের ঘটনা বিরল। এর আগে ১৯৭০ সালের অক্টোবরে ট্রুডোর পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো জরুরি আইনের প্রয়োগ করেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো এ আইনের প্রয়োগ ঘটানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, অবরোধ ও দখলদারিত্ব অবসানে প্রাদেশিক ও আঞ্চলিক সক্ষমতা জোরদারে ফেডারেল সরকার জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করেছে।

তিনি বলেন, এ সময়ে সেনা মোতায়েন করা হবে না। কিন্তু অবরোধের অবসান, বিক্ষোভকারীদের অর্থায়ন নিষিদ্ধ এবং তাদের গ্রেপ্তারে কর্তৃপক্ষ আরও ক্ষমতা পাবে।

ট্রুডো আরও বলেন, আমরা অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না।

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবিলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশকিছু দিন ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে।

এ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়াসহ আরও কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ