মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ফের যোগীর বিতর্কিত মন্তব্য: ভারত চলবে সংবিধান অনুযায়ী, ইসলামী আইনে নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন ভারত চলবে সংবিধান অনুযায়ী, শরীয়ত আইন অনুযায়ী নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তার দাবি, ‘গাজওয়া-ই-হিন্দ’ (চূড়ান্তভাবে ভারত জয়ের) স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সঙ্গে সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

উত্তরপ্রদেশ রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনে সোমবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিজ রাজ্যের নির্বাচন এবং দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চলমান হিজাব বিতর্কের মধ্যেই যোগী আদিত্যনাথ বিতর্কিত এই মন্তব্য করলেন।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি নতুন ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারত এটি। নতুন এই ভারতে সবার জন্য উন্নয়ন করা হবে এবং কারও তোষামোদের রাজনীতি করা হবে না।’

এর আগে কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তেজনার পারদ বৃদ্ধির মধ্যেই রোববার এ বিষয়ে জোরালো মন্তব্য করেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ভবিষ্যতে হিজাব পরিহিতা নারীই হবেন ভারতের প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশ রাজ্যের সমভল জেলায় নির্বাচনী প্রচারণার সময় দেওয়া বক্তব্যের একটি ভিডিও নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করেন আসাদউদ্দিন ওয়াইসি। ভিডিওতে হায়দ্রাবাদের প্রভাবশালী এই রাজনীতিককে বলতে শোনা যায়, ‘হিজাব পরিহিতা মেয়েরা চিকিৎসক হচ্ছেন, জেলা প্রশাসক হচ্ছেন, মহকুমাশাসক হচ্ছেন। তারা একদিন দেশের প্রধানমন্ত্রীও হবেন।’

এআইএমআইএম প্রধানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এছাড়া হিজাব ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারেরও ব্যাপক সমালোচনা করেন তিনি। আসাদউদ্দিন ওয়াইসির ওই বক্তব্যের একদিনের মাথায় পাল্টা এই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ